শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দুপচাঁচিয়ায় কৃষান কৃষানীর মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে খরিফ/২০২১-২২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় গীষ্মকালীন পেয়াজ ও নাবী পাট বীজ উৎপাদনের লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/কৃষানীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, উপজেলা ভেটিরেনারী সার্জন ডাঃ আবু হেনা মো. মোর্শেদ ই ইলাহী রিয়েল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিস সরকার, অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার প্রমুখ। এদিন উপজেলার ৭০জন কৃষান কৃষানীর মাঝে প্রতিজনকে গীষ্মকালীন ১কেজি পেয়াজ বীজ, ২০কেজি ডিএপি সার, ২০কেজি এমওপি সার, বালাই নাশক, রশি ও পলিথিন এবং ৩০জন কৃষান কৃষানীর মাঝে প্রতিজনকে নাবী পাট বীজ আধা কেজি, ১০কেজি ইউরিয়া সার, ১০কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার এবং সাইনবোর্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023