শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পরিস্থিতি খারাপ হলে আগের অবস্থায় ফিরে যাবো

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণের হার কিছুটা কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিয়েছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। যদি পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যায় আমরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে না রেখে আগের পদ্ধতিতে ফিরে যাব।

রোববার সকালে আজিমপুর স্কুল অ‌্যান্ড কলেজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, বর্তমানে করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীরা যদি তাদের ইউনিফর্ম এর বাইরে নিজেদের পছন্দমতো পোশাক পরে স্কুলে আসেন, তাহলে বাধা দেওয়ার দরকার নেই। তাছাড়া, অনেক শিক্ষার্থীর ইউনিফর্ম স্বাভাবিক মাপমতো নেই। তাই এ বিষয়ে চাপ দেওয়ার দরকার নেই।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান ময়লা-আবর্জনা পাওয়া যায়, তাহলে সেই শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ইনস্ট‌্যান্ট ব্যবস্থা নেওয়া হবে।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (স্কুল) বেলাল হোসাইন, আজিমপুর গার্লস স্কুল অ‌্যান্ড কলেজের প্রিন্সিপাল ও অন্যান্য শিক্ষক।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023