শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের কৈডালা গ্রামের আব্দুল আজিজের ছেলে জাহিদ হাসান (৭) ও একই গ্রামের বুলু মিয়ার ছেলে আব্দুল্লাহ আল-নোমান (৬) বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে খেলতে যায়। এরপর আর তারা বাড়ি ফিরে আসেনি।

পরে পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে তাদের সন্ধান করতে থাকে। কোথাও তাদের সন্ধান না পেয়ে বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে পুকুরের পানির মধ্যে খুঁজতে গিয়ে ২ শিশুর লাশ পাওয়া যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বারেক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023