শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

রামেকের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্য

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় এক ও উপসর্গে চারজন মারা গেছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত রামেকের ২৮৬ শয্যার করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৫৯ জন। বর্তমানে রাজশাহীর ৭৬, চাঁপাইনবাবগঞ্জের ২৫, নাটোরের ১৯, নওগাঁর ১০, পাবনার ১২, কুষ্টিয়ার আট, চুয়াডাঙ্গার চার ও জয়পুরহাটের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। করোনা নিয়ে ভর্তি ৫৮ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৬ জন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৮৫ জনের। তাদের মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চলতি মাসের ১১ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৭৫ জন। গত মাসে মারা মৃত্যু হয় ৩৭৪ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023