শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ভুয়া ডোপ টেস্টের ফলাফল দেওয়ার অভিযোগে গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ভুয়া ‘ডোপ টেস্ট’ ফলাফল দেওয়ার অভিযোগে রাসেল মাহমুদ(২৫) নামে এক কম্পিউটার ও ফটোস্ট্যাট দোকানদারকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাকে নিজ দোকান থেকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের ভুয়া ‘ডোপ টেস্ট’-এর ফলাফলসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাসেল মাহমুদ গাইবান্ধা জেলার সাপমারা গ্রামের আবজাল হোসেনের ছেলে ও সরকারি আজিজুল হক কলেজের কামাড়গাড়ি গেট এলাকা মার্কেটের রাসেল কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট দোকানের স্বত্বাধিকার। এছাড়াও তিনি ওই কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্স পরিক্ষার্থী।

র‌্যাব-১২ বগুড়া সূত্র জানায়, সরকারি আজিজুল হক কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থী মাদক গ্রহণ করে কিনা তা নিশ্চিত হতে “ডোপ টেস্ট” বাধ্যতামূলক করা হয়েছে।
এরপর র‌্যাব বগুড়ার গোয়েন্দা দল জানতে পারে কামাড়গাড়িতে কিছু অসাধু কম্পিউটার ও ফটোস্ট্যাট দোকানদার সরকারি হাসপাতালের নাম ব্যবহার করে “ডোপ টেস্টের” ভুয়া ফলাফল তিনশত থেকে চারশত টাকায় বিক্রি করছে।

তার প্রেক্ষিতে তারা অভিযান পরিচালনা করে রাসেল নামের ওই দোকানদারের কাছ থেকে ২২ থেকে ২৩ টি ডোপ টেস্টের ভুয়া ফলাফলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতার রাসেলের কাছ থেকে আমরা ২২ থেকে ২৩ টি ভুয়া ডোপ টেস্টের ফলাফল পেয়েছি। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে সদর থানায় প্রেরণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023