শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার সোনাতলায় ৪০ কোটি টাকা ব্যয়ে আড়িয়ারঘাট সেতুর পুনর্নির্মাণ শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সোনাতলায় ৪০ কোটি টাকা ব্যয়ে বাঙালি নদীর উপর নির্মিত আড়িয়ারঘাট বেইলি সেতুর পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ সেতুটির পুনর্নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। সেতু নির্মাণের ফলে এলাকাবাসী পাবে প্রশস্ত দৃষ্টিনন্দন সেতু। কমে যাবে যানজটের অসহনীয় দুর্ভোগ।

প্রায় ২২ বছর আগে সোনাতলার তিনটি ইউনিয়ন- মধুপুর, তেকানী চুকাইনগর ও পাকুল্লা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার সাথে সোনাতলা উপজেলা সদরে যোগাযোগ স্থাপন করে গুরুত্বপূর্ণ আড়িয়ারঘাট সেতুটি।
এদিকে ভরা বন্যায় আড়িয়ারঘাট সেতুর পুনর্নির্মাণ কাজ শুরু হওয়ায় নৌকা দিয়ে নদী পার হওয়া ছাড়া বিকল্প কোন পথ না থাকায় অনেকটাই বিব্রতকর অবস্থায় পড়েছে সাধারণ পথচারীরা। একটিমাত্র ছোট নৌকায় পারাপারের ক্ষেত্রে প্রতিদিন গাদাগাদি করে পার হতে হচ্ছে তাদের। নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থাও হয়েছে অনেকবার। এক্ষেত্রে এলাকাবাসী দাবী করছে বড়সড় নৌকার অথবা ড্রাম সেতুর।

এ ব্যাপারে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সাথে কথা বললে তিনি জানান, ‘যাত্রীদের কষ্ট লাঘবে বড় নৌকার বিষয়টি ভেবে দেখা হবে, চেষ্টা করা হবে দুর্ভোগ লাঘবের।’

সড়ক ও জনপথ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানিয়েছেন, একটু পানি কমলে সেখানে ড্রাম সেতুর ব্যবস্থা করা হবে। আর বড় নৌকার বিষয়টি আমরাও ভাবছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023