শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

আদমদীঘিতে দল বেঁধে পুকুরের পানিতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার আদমদীঘিতে গরমে অতিষ্ঠ হয়ে দল বেঁধে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাত্র ৮ বছর বয়সের তানিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তানিম আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তিলোছ দীঘিরপাড় গ্রামের বজলুর রশিদের ছেলে। বুধবার দুপুরে ওই গ্রামের একটি পুকুরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার অতিরিক্ত গরমের কারনে দুপুরে উপজেলার তিলোছ দীঘিরপাড়সহ আশে পাশের পাড়ার বেশ কয়েকজন শিশু জনৈক আজিজুর রহমানের পুকুরে নেমে হৈচৈ করে সাঁতার কেটে গোসল করছিল। গোসলের এক পর্যায়ে তানিম পানির নীচে ডুব দিয়ে আর উঠতে পারেনি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ইটের পাকা ঘাটের নীচ থেকে তানিমকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023