শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মসজিদে আগুন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কাঠ-টিন দিয়ে তৈরী মসজিদ ঘরটি অধিকাংশই পুড়ে গেছে। পুড়ে গেছে মসজিদে রাখা কোরআন শরীফসহ অনেক ধর্মীয় বই। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

রবিবার রাত দেড়টার দিকে উপজেলার তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দু’গ্রুপের মাঝে বিরোধ চলে আসছিল বলে জানিয়েছেন এলাকার ইউপি সদস্য শাহানুর শেখ। তিনি জানান, মসজিদটি তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের ৮ছেলে নির্মাণ করেছেন। কিন্তু এই জায়গা নিয়ে মোহাম্মদ তালুকদারের ভাই আহম্মদ তালুকদারের সাথে বিরোধ আছে। তবে এই কাজ যারাই করে থাকুক না কেন তারা অত্যন্ত একটি জঘন্য কাজ করেছে।

 

মোহাম্মদ তালুকদারের ছেলে আমিনুল তালুদকার বলেন, রাত দেড়টার দিকে মসজিদে আগুন দেখতে পেয়ে আমি দৌড়ে মসজিদের কাছে যাই। তখন আমি ঘটনাস্থল থেকে আমার চাচা আহম্মদ তালুকদার ও টিপু তালুকদারকে দৌড়ে যেতে দেখেছি। আমার ধারণা তারাই মসজিদে আগুন দিয়েছে।

 

এ ব্যাপারে টিপু তালুকদার বলেন, বিরোধপূর্ণ জায়গায় আমার ভাতিজা আমিনুলরা মসজিদ নির্মাণ করেছে। এখন তারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে আমাদের দোষারোপ করছে। আমরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাইনি।

 

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023