শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় করোনায় মৃত্যু ২, বেড়েছে শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ২৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১১ দশমিক ৫৫শতাংশ। গতদিনের চেয়ে সংক্রমণ ১ শতাংশ বেড়েছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক শনিবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

ডাঃ সাজ্জাদ জানান, করোনায় মারা যাওয়া দুইজন হলেন- বগুড়া সদরের সিদ্দিকুর রহমান(৬০) এবং আদমদীঘির ঝর্ণা(৪৫)। নতুন দুইজন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৬৭জন দাঁড়ালো।

ডা. সাজ্জাদ আরও জানান, শুক্রবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯৯ নমুনায় ২১জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

নতুন আক্রান্ত ২৩জনের মধ্যে সদরে ২১ এবং বাকি দুইজন কাহালুর বাসিন্দা।

ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৯০জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০হাজার ৩২৭জন এবং ৯৬জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023