শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ব্যবসায়ীর দেড় কোটি টাকার আলু চুরি করে বিক্রি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজহানপুরে নিউ আফরিন কোল্ড স্টোরেজে রাখা এক ব্যবসায়ীর প্রায় দেড় কোটি টাকা মূল্যের আলু চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়ে শাজাহানপুর থানা পুলিশে অবহতি করেছেন ক্ষতিগ্রস্ত আলু ব্যবসায়ী ধুনট উপজেলার চৌকিবাড়ি গ্রামের মৃত আজহার আলী সরকারের ছেলে আলহাজ্ব সোহরাব আলী সরকার।

জানা গেছে, জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি গ্রামের মৃত আজহার আলী সরকারের ছেলে আলহাজ্ব সোহরাব আলী সরকার গত ফেব্রুয়ারি মাসে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদার পুকুর এলাকায় নিউ আফরিন কোল্ড স্টোরেজে ২৩ হাজার ৪৬৫ বস্তা আলু এবং খরনা ইউনিয়নের টেংগামাগুর ফাতেমা সাইদুর হিমাগারে ২০ হাজার ৭২৫ বস্তাসহ মোট ৪৪ হাজার ১৯০ বস্তা আলু সংরক্ষণ করেন। প্রত্যেক বস্তায় আলু ছিল ৭১ কেজি করে। গত ঈদুল আজহার আগে ব্যবসায়ী সোহরাব হোসেন আলু বিক্রয় করার জন্য ওই হিমাগার দুটিতে খোঁজ নেন। সেই সময় তিনি আলু বিক্রি করার জন্য বস্তার হিসাব চাইলে জানতে পারেন তার নির্দিষ্ট মজুদের থেকে ৯ হাজার ১৫৮ বস্তার কোন হিসাব মিলছে না। এতে তিনি হতাশাগ্রস্ত হয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করলে কর্তৃপক্ষ তাকে নয়-ছয় হিসাব বুঝে দেওয়ার চেষ্টা করেন।

পরে ব্যবসায়ী সোহরাব হোসেন খোঁজ নিয়ে জানতে পারেন, হিমাগারের মালিক কাহালু থানার মুরইল এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে খলিলুর রহমান এবং ম্যানেজার আবু ওবায়দা ও রুবেল হোসেনের যোগসাজশে ৯ হাজার ১৫৮ বস্তা আলু বিক্রয় করে দিয়েছেন।

আলুর মালিক ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, হিমাগার ভাড়া নিয়ে আলু রাখা হয়। কিন্তু হিমাগারের মালিক ও ম্যানেজার তাকে না জানিয়ে ৯ হাজার ১৫৮ বস্তা আলু বিক্রি করে দিয়েছেন। যার বাজার মূল্য প্রায় দেড় কেটি টাকা। কিন্তু দীর্ঘদিনেও হিমাগারের মালিক আলু বা টাকা বুঝিয়ে না দেয়ায় হতাশাগ্রস্ত হয়ে বগুড়ার শাজাহানপুর থানায় মৌখিক অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে ওই দুটি কোল্ড স্টোরেজের মালিক খলিলুর রহমান জানান, ভুলক্রমে তার আলুগুলো বিক্রয় হয়ে গেছে। বিক্রয় করা আলুর টাকা পরিশোধ করা হবে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মৌখিক অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। তবে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023