শিরোনাম :
শেরপুরে নাইটগার্ডকে বেঁধে রেখে শ্যালো মেশিনের ট্রান্সফরমার চুরি বগুড়ায় তিনদিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন বগুড়ায় পিআইবির ৩ দিনের সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন   শাজাহানপুরে গ্রামীণ ডানোন ফুডস কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা   বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

একই দিনে ভোট চট্টগ্রাম সিটি-যশোর-বগুড়ায়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। বগুড়া-১ ও যশোর-৬ আসনেও একই দিন উপনির্বাচন হবে নির্বাচন কমিশনের (ইসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ৬১তম কমিশন সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এ তথ্য জানান। এর আগে, বিকেল ৩টায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসে কমিশন।

 

সভা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটিতে ইভিএমে ভোট হবে। আর বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচনে ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে। ইসি সচিব বলেন, ‘সকালে ভোটাররা ঘুম থেকে ওঠেন না। তাই ৮টার পরিবর্তে ৯টা থেকে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

 

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম ও সচিব মো. আলমগীর সহ ইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023