শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার দুপচাঁচিয়ায় নকল স্বর্ণের মূর্তিসহ দুই প্রতারক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১২ বগুড়া এর একটি টহল টিম অভিযান চালিয়ে গত বুধবার বিকেলে দুপচাঁচিয়ায় নকল স্বর্ণের গণেশ মূর্তি সহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার সাজাপুর গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৪৮) ও একই গ্রামের মৃত আব্দুর রহিম প্রামাণিকের ছেলে রেজাউল প্রামানিক (৫০)। এ ঘটনায় র‌্যাব-১২ বগুড়ার নায়েবে সুবেদার রাজু আহম্মেদ বাদী হয়ে ওইদিন রাতে দুপচাঁচিয়া থানায় একটি প্রতারনা মামলা দায়ের করেছেন। থানা সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা প্রতারণার উদ্দেশ্যে নকল স্বর্ণের মূর্তি নিয়ে উপজেলার হরিণগাডী মন্ডলপাড়া এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়ার টহল টিম অভিযান চালিয়ে  নকল স্বর্ণের গণেশ মূর্তি সহ তাদেরকে আটক করে। অপরদিকে একই দিন দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মন্টু প্রামানিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মন্টু প্রামানিক উপজেলার আটুইল গ্রামের মৃত খালেক প্রামানিকের ছেলে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, র‌্যাব-১২ বগুড়া নকল স্বর্ণের মূর্তি সহ দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃত প্রতারকদ্বয় ও মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023