শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

‘গুপ্তধনের’ খোঁজে ময়মনসিংহ থেকে গাইবান্ধা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
‘গুপ্তধনের’ খোঁজ দিয়েছে ‘জিনের বাদশা’। আর তা পাওয়ার আশায় ময়মনসিংহ থেকে সুদূর গাইবান্ধার গোবিন্দগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে এক স্কুলছাত্রী (১৬)। পথিমধ্যে বাসের সহযাত্রীরা বিষয়টি টের পাওয়ায় অল্পের জন্য রক্ষা পায় ওই কিশোরী।

সোমবার (২৩ আগস্ট) রাতে রংপুরগামী বাস থেকে তাকে উদ্ধার করে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ। পরে তাকে পরিবারের কাছে
হস্তান্তর করা হয়।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, সে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা। স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী। গত কয়েকদিন ধরে এক প্রতারক তাকে ফোন দিয়ে নিজেকে জিনের বাদশা দাবি করে। ওই প্রতারক তার পরিবারের সবার বিশ্বাস অর্জন করে। এরপর গুপ্তধনের প্রলোভন দেখিয়ে কাউকে না জানিয়ে ‘জিনের বাদশার দেশ’ খ্যাত গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসতে বলে। তাকে সেখানে থেকে পাশের উপজেলা পলাশবাড়ীতে নিয়ে গুপ্তধন দেওয়ার কথা বলা হয়। বিষয়টি প্রকাশ করলে ‘জিন’ তার
মা, প্রতিবন্ধী ভাইসহ পরিবারের সদস্যদের হত্যা করবে বলে ভয় দেখায়।

এতে সে স্কুল থেকে অ্যাসাইনমেন্ট আনার কথা বলে সোমবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। বাড়িতে না ফিরলে স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করে তার সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানান।

শাজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী বাহন নামের একটি বাসে গাইবান্ধার গোবিন্দগঞ্জ যাচ্ছিল। বাসের মধ্যে তার কাছে বারবার ফোন আসে। কথার ধরন দেখে পাশের সিটের যাত্রী বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক রমজান আলী আকন্দ ও অন্য যাত্রীদের সন্দেহ হয়। তারা তার পরিচয় জানতে চাইলে সে অসংলগ্ন কথা বলে। তখন তারা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করলে বাসটি শাজাহানপুর থানা এলাকায় থামানো হয়। রাত ৯টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, কিশোরীকে উদ্ধারের পর তার পরিবারকে খবর দেওয়া হয়। সোমবার রাত দেড়টার দিকে তাকে তাদের জিম্মায় দেওয়া হয়েছে। অল্পের জন্য প্রতারকদের খপ্পর থেকে রেহাই পেয়েছে সে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023