শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

আদমদীঘিতে দেড় কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার আদমদীঘিতে দেড় কেজি গাঁজাসহ আব্দুল মান্নান (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের রেলগেট চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মান্নান পঞ্চগড়ের চাকলা ইউনিয়নের জাহেরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান গাঁজা নিয়ে সোমবার পঞ্চগড় থেকে ট্রেনে সান্তাহার আসেন। এরপর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেন থেকে নেমে পৌর শহরের রেলগেট চত্বরে একটি চায়ের দোকানে গাঁজা বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা স্কুলব্যাগে পলিথিনে মোড়ানো দুই পোটলায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023