শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সোনাতলায় বসতবাড়ির সিমানা জেরে মারপিটঃ থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

সোনাতলা(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া গ্রামে বসতবাড়ির সিমানা নিয়ে প্রতিবেশি দুই পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে। আহতরা হলো-সোনাকানিয়া গ্রামের মৃত আবুল প্রামানিকের ছেলে এমদাদুল হক(৫৮), তার স্ত্রী নাজমা বেগম(৫২) ও ছেলে সবুজ মিয়া(২২)। আহতদের মধ্যে নাজমা বেগম গুরুতর আহত হয়ে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। বাকী দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মারপিটের ঘটনাটি ঘটেছে ২১ আগস্ট শনিবার অনুমান বিকাল ৪টায়। এ ব্যাপারে এমদাদুল হকের ছেলে সবুজ মিয়া বাদী হয়ে প্রতিবেশি আব্দুস ছালাম,তার স্ত্রী রোকেয়া বেগম ও ছেলে শফিকুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা যায়,সোনাকানিয়া গ্রামে ২১ আগস্ট শনিবার বিকালে দুই পরিবারের বাড়ির সিমানায় আব্দুস ছালাম এর লোকজন জোড়পূর্বক খুটি পুততে থাকে। এ সময় নাজমা বেগম খুটি পুততে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। নাজমা বেগম করতে নিশেধ করলে ছালাম পরিবারের লোকজন তাকে মারপিট করতে থাকে। এ সময় নাজমা বেগমের চিৎকারে তার স্বামী এমদাদুল হক ও ছেলে সবুজ মিয়া এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করে। মারপিটে এমদাদুল হক,নাজমা বেগম ও সবুজ মিয়া আহত হয়।

এ ব্যাপারে সোনাতলা থানা ডিউটি অফিসার এসআই আনিছ থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023