শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ক্ষমা ও দোয়া চেয়ে দাখিল পরীক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক
নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁস দিয়ে আলম হোসেন (১৭) নামের এক দাখিল পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টায় দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের কোকিল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের ভ্যানচালক আব্দুস সালামের ছেলে আলম হোসেন (১৭) বৃহস্পতিবার রাতে তার ছোট ভাইয়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে সে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আলম এবার কোকিল ও রুপনারায়ণপুর সম্মিলত আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দেওয়ার কথা ছিল।

আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে গলায় ফাঁস নেওয়ার আগে আলম একটি চিরকুটে লিখে গেছে। সেখানে সে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে ক্ষমা চেয়ে সবার দোয়া কামনা করেছে।

তিন ভাইয়ের মধ্যে আলম সবার বড় ছিল। শুক্রবার বিকালে তার লাশ নিজ গ্রামে দাফন করা হয়।

এ ব্যাপারে ধামইরহাট থানার ওসি মো.আব্দুল মমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023