শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় আটক রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠাল পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

কক্সবাজার থেকে বগুড়ায় পালিয়ে আসা নূর আলম (২৯) নামের এক রোহিঙ্গাকে আটকের পর তার নিজ ক্যাম্পে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার রাতে সদর থানা পুলিশ একটি ফোর্সসহ তাকে কক্সবাজারের জামতলী ক্যাম্পে পুশ ব্যাক করার জন্য রওনা হয়।

সদর থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জাতীয় পরিষেবা ৯৯৯ এ কল থেকে তারা জানতে পারে শহরের বাদুরতলা তিব্বতের মোড় এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তি ঘোরাফেরা করছে। পরে সেখানে সদর ফাঁড়ি পুলিশ যেয়ে তাকে আটক করে। এরপর তাকে থানা নিয়ে আসে। জানা যায়, আটক হওয়া নূর আলম একজন রোহিঙ্গা। মূলত ক্যাম্পে এক ঘেয়েমি চলাফেরা ও উন্নত জীবনের আশায় কয়েকদিন আগে জামতলী থেকে তিনি পালিয়ে আসেন। যাত্রাপথে কয়েকটি শহর ঘুরে মঙ্গলবার তিনি বগুড়া এসে পৌঁছান। পুলিশ আরও জানায়, নূর আলমের কাছে থাকা পরিচয়পত্র থেকে নিশ্চিত হওয়া যায়, তিনি কক্সবাজারের জামতলী ক্যাম্পে বসবাসরত একজন রোহিঙ্গা। তার বাবার নাম বাছা মিয়া।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, রোহিঙ্গা শরনার্থী নূর আলমকে জিজ্ঞাসাবাদে আমরা সন্দেহমূলক কিছু পাইনি। তাকে আইন অনুযায়ী জামতলী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023