শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলীর দাফন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার এর লাশ দাফন করা হয়েছে। বৃপস্পতিবার দুপুরে ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে সকাল ১১টায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মাঠে প্রথম  ও রামচন্দ্রপুর স্কুল এ্যান্ড কলেজ  মাঠে তাঁর দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত পরিসরে, বগুড়া-১ (সারিয়াকান্দি -সোনাতলা) এলাকার সাংসদ সাহাদারা মান্নান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া, জেলা আওয়ামীলীগের মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি নেওয়াজ খান রবিন, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাছুদুর রহমান হিরু মন্ডল, চেয়ারম্যান ছেলে রাকিব মাহমুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, সাবেক ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম মুনু বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023