শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সারিয়াকান্দিতে পুলিশের ওপর হামলার অভিযোগে কাউন্সিলরসহ গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া সারিয়াকান্দিতে পুলিশের ওপর হামলার অভিযোগে পৌর কাউন্সিলরসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সারিয়াকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আপেল মাহমুদ রনি (৩৫) এবং তার বড় ভাই হিরক আহমেদ জনি (৩৮)। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পৌরসভার কূপতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মিজানুর রহমান জানান, আপেলের বড় ভাই হিরক আহমেদ জনির নামে চাঁদাবাজি মামলায় ওয়ারেন্ট ছিল। এজন্য তাকে গ্রেপ্তার করতে আপেলের বাড়িতে পুলিশ অভিযান চালায়। কিন্তু এসময় আপেল পুলিশের সাথে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে তারা পুলিশের গায়ে হাত তোলেন। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে।
ওসি মিজানুর রহমান আরও বলেন, আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023