শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বাঘোপাড়ায়  নুব নুর সমিতি সদস্যদের দেড় কোটি টাকা আত্মসাত করায় মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

মহাস্থান  (বগুড়া) প্রতিনিধি

মঙ্গরবার সকাল ১০ টায়  বগুড়া সদরের বাঘোপাড়ায় নুব নুর সমিতির (সঞ্চয়ী)সাধারণ সদস্যদের  প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সঞ্চয়ী সদস্যের সঞ্চয়  ফেরতের দাবীতে ২ শতাধিক সদস্যদের আয়োজনে  মানববন্ধন  করা হয়।

মঙ্গলবার সকালে বগুড়া সদরের বাঘোপাড়া উত্তর পাড়া নব নুর মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিঃ (রেজিঃ  নং- বগ-১১৯/৯৮ ইং) এর  পরিচালনা কমিটি কর্তৃক প্রায় দু’শতাধিক গ্রামের দরিদ্র অসহায় নারী-পুরুষ  সঞ্চয়ী সদস্যদের আয়োজনে তাদের জমার প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে, তাদের অবিলম্বে গ্রেফতার ও আমানত ফেরতের দাবীতে বগুড়া রংপুর মহাসড়কের বাঘোপাড়া খোলার ঘরের মহাসড়কের পশ্চিম পাশে^ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সদস্যরা বলেন আমরা এলাকার গরীব ও অসহায় পরিবারের সদস্য। আমাদের অভিভাবকেরা দিন আনে দিন খায়। আমরা মাসে ২০ টাকা,১০০ টাকা ৫০ টাকা বা কেউ কেউ ৫০০/১০০০ টাকা করে ১০ বছর মেয়াদী বা ১ বছর মেয়াদী মাসিক সঞ্চয় করি।  অনেকে গরু ছাগল বিক্রি করে এবডিয়ার করেছে,  তাদের সকলে মিলে প্রায় দেড় / দু, কেটি টাকা জমা হয়েছে।  মেয়াদ শেষ হলেও  সমিতির পরিচালকগণ  আমাদের টাকা ফেরৎ না দিয়ে তাল বাহানা করছে।  গ্রাম্য শালিশে তারা টাকা ফেরৎ দিতে চাইলেও প্রায়১/২ বছর পার হলেও তারা অদ্য বদি টাকা ফেরৎ না দিয়ে আত্ম গোপন করে আছে,  কেউ কেউ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সঞ্চয়ী সদস্য মৃত গনির স্ত্রী  বিধিবা সোনাভান কান্না জড়িত কন্ঠে বলেন আমি মানুষের বাড়ী কাজ করে নবনুর সমিতিতে ৬২ হাজার টাকা সঞ্চয় করেছি, সে টাকাও তারা আত্মসাৎ করেছে। আমি এখন কোথায় যাব, কি খাব, মেয়েদেরকে কি ভাবে বিব্হ দিব?  সাংবাদিকদের দেখে এভাবেই সোনকভানের মত বিধবা ও গরীব সদস্য সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙ্গে পড়ে এবং মহাসড়কের উপর অজ্ঞান হয়ে পড়ে। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন আমাদের গরীব, বিধবাদের  টাকা আত্ম সাৎকারী নব নুর সমিতির নির্বাহী পরিচালক মৃত আব্দুস সাত্তারের পুত্র আলমগীর হোসেন চঞ্চল, শাহজাহান মন্ডলের পুত্র পরিচালক ও সভাপতি জাহাঙ্গীর জুয়েল, হায়দার আলীর পুত্র হানিফ উদ্দিন পারভেজ,মৃত মাওঃ আবু তাহেরের পুত্র  আবু তাকি ও আবু রাখি, সোবহান বাবলুর কন্যা শাপলা বেগম, মৃত মোজাম্মেল হক ছকুর পুত্র ইমান আলী, মৃত ছমেস উদ্দিনের পুত্র আবু বক্কর,  মৃত জোনাব আলী মন্ডলের পুত্র আশরাফুজ্জামান কনক, খোকা স্বর্নকারের পুত্র মিজানুর রহমান চিটল, সর্ব সাং বাঘোপাড়া উত্তর পাড়া, থানা জেলা বগুড়া গণ উক্ত পরিমান টাকা আত্মসাৎ করেছে। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসুচী দেওয়া হবে বলে মানববন্ধনে উপস্থিত সদস্যগন ঘোষনা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023