শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

গাবতলীতে গরু ডাকাতি মামলায় সাবেক মেয়র প্রার্থী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

কোরবানির গরু বোঝাই ট্রাক ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে বগুড়ার গাবতলী উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ফজলে রাব্বী তরুকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে তাকে গরু বোঝাই ট্রাক ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার (১৫ আগস্ট) মধ্য রাতে গাবতলী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযুক্ত তরু গাবতলী পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ছিলেন। তিনি উনচুরখী মধ্যপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

গত ১৮ জুলাই রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে কোরবানির ২১ টি গরু বোঝাই ট্রাক ডাকাতি করে দুর্বৃত্তরা। ওই রাতে গাবতলীর উনচুরখী এলাকায় ট্রাক থেকে গরু নামানোর সময় গাবতলী মডেল থানা পুলিশ ২১টি উদ্ধার করে এবং দুইজনকে গ্রেফতার করে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, মামলা তদন্তকালে ফজলে রাব্বী তরু জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যায়। এজন্য তাকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023