বগুড়া প্রেসক্লাবের শোক
প্রেস রিলিজ: বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এস এ টিভির স্টাফ রিপোর্টার আরিফ রেহমানের বড় ছেলে ইরাম আর রহমান (১৬) মস্তিস্কে প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। রবিবার বাদ যোহর শহরের কানুছগাড়ী জামে মসজিদে জানাযা নামায শেষে ভাইপাগলার মাযার মসজিদ গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। সে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী ছিল প্রয়াত ইরাম। তার জানাযা নামাযে বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহন করেন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, আব্দুল মোত্তালিব মানিক, এস.এম কাওছার, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লব, কোষাধ্যক্ষ কমলেশ মহন্ত সানু, দপ্তর সম্পাদক শফিউল আজম কমল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল সুজন, ক্রীড়া সম্পাদক ইলিয়াস হোসেন, পাঠাগার সম্পাদক এইচ আলিম, কার্যনির্বাহী সদস্য জেএম রউফ, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, মিলন রহমান, তানসেন আলম, আব্দুর রহিম, ইনছান আলী শেখ, লতিফুল করিম, ফরহাদুজ্জামান শাহী, প্রবীর মহন্ত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বগুড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জেএম রউফ।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার শোক
প্রেস রিলিজ: বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএ টেলিভিশনের বগুড়া প্রতিনিধি আরিফ রেহমান এর বড় ছেলে ইরাম আর রহমান (১৫), শনিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । ইরামের অকাল মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরবিাররে প্রতি সমবদেনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করছেনে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি মীর্জা সেলিম রেজা, সহ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক গনেশ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডল, কোষাধ্যক্ষ আজিজুল হাকিম রুমন, দপ্তর সম্পাদক ফেরদৌসুর রহমান, কার্যনির্বাহী সদস্য এসএম আবু সাঈদ , আতাউর রহমান মিলন প্রমূখ।
দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের শোক
(দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফ রেহমানের বড় ছেলে ইরাম আর রহমান(১৫) শনিবার রাতে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি কামরুল হাসান লিটন, শহীদুর রহমান, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম,ডি শিমুল, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, প্রচার সম্পাদক আবু রায়হান চৌধুরী, সহপ্রচার সম্পাদক আবু রায়হান প্রামানিক, সদস্য আজিজুল হক, বাহারাম আলী, খাইরুল ইসলাম দেওয়ান, আলাল হোসাইন, সেলিম রেজা, আরিফুর রহমান প্রমুখ।
বগুড়া লেখক চক্রের শোক
প্রেস রিলিজ: বগুড়া লেখক চক্রের সাবেক সভাপতি আরিফ রেহমানের ছেলে ইরাম আর রহমানের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী, সহ-সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, গণ-সংযোগ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু, আসর পরিচালনা সম্পাদক সাফওয়ান আমিন, নির্বাহী সদস্য আমির খসরু সেলিম, সারমিন সীমা, ফরহাদ শাহী এবং আবু রায়হান। নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া আরও বিবৃতি দিয়েছেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহার, কবি প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ, শিশু সংগঠক এ্যাড. পলাশ খন্দকার, কবি-প্রাবন্ধিক শিবলী মোকতাদির এবং কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, সাংবাদিক জি এম সজল ও কবি সাংবাদিক মামুন রশীদ।
জাসদের শোক
প্রেস রিলিজ : বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এস এ টিভির স্টাফ রিপোর্টার আরিফ রেহমানের বড় ছেলে ইরাম আর রহমান (১৬) এর মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বগুড়া জেলা জাসদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সদস্য এ্যাড, ইমদাদুল হক ইমদাদ, জেলার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান রতন, আব্দুল মালেক সরকার, হেলাল উদ্দিন আঙ্গুর, জাহিদুল ইসলাম খান লজে, আব্দুল হাকিম বেগ, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুল লতিফ পশারী ববি, সাবেক সাংগঠনিক সম্পাদক সুইন চৌধুরী, দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ যাদব, জাসদ নেতা এ্যাড, আহসান হাবিব সরকার ময়না, অধ্যক্ষ নজরুল ইসলাম, জোবায়ের হোসেন মোল্লা, প্রভাষক রফিকুল ইসলাম ভান্ডারী, দানা তালুকদার, রবীন্দ্র নাথ দাস রঞ্জন, হাসানুল মঞ্জুর দোদুল, আতিকুজ্জামান তুহিন, হারুনার রশিদ, জামিউল ইসলাম জুয়েল, ওবায়দুল হক, সামিউল বারি রবি, মকবুল হোসেন, সিদ্দিকুল আলম মামুন, ছাত্রলীগ নেতা ওমর ফারুক, খায়রুল।