শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

জাতীয় শোক দিবসের প্যান্ডেল ভাঙচুর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর প্যান্ডেলে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

 

শনিবার সন্ধ্যায় পৌরসভা মাঠে নির্মিত অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে দুর্বৃত্তরা।

 

জানা গেছে, শনিবার বিকেলে পৌরসভার মাঠে শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বিরুর সমর্থকদের উদ্যোগে সভার জন্য প্যান্ডেল নির্মাণ করা হয়। ওই প্যান্ডেলের চেয়ার ভাঙচুর করে প্যান্ডেলটি গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

 

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন বলেন, আওয়ামী লীগ দল করতে হলে বঙ্গবন্ধুকে মনে প্রাণে বুকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়ার প্যান্ডেল ভাঙচুর করা ন্যাক্কারজনক। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু বলেন, বঙ্গবন্ধুর প্রতি যাদের শ্রদ্ধা ও ভালোবাসা নেই তারাই এ ধরনের কাজ করতে পারে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর মিলাদ মাহফিলে যারা হামলা চালিয়ে ভাঙচুর করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023