শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

কফি যেভাবে মস্তিষ্ককে প্রভাবিত করে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

 হেল্থ ডেস্ক

সকাল সকাল গরম এক কাপ কফি না পান করলে অনেকেরই দিন শুরু হয়না। কফিতেই যেন দিনের কাজ শুরু করার সব শক্তি এবং অনুপ্রেরনা। এছাড়া সকালের এক কাপ কফি বিরক্তি ভাবও কমিয়ে দেয়। এর কারণ কি সেটা নিয়েই হয়েছে নানা গবেষণা। এক কাপ গরম পানীয় কী প্রভাব ফেলে মস্তিষ্কের উপরে, সে বিষয়ে জানতে পেরেছেন বিজ্ঞানীরা।

পর্তুগালের মিনহো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি সমীক্ষা চালান। তা থেকে যানা যায়, যারা দিনে ৩-৫ কাপ কফি খায়, তাদের কাজে মনোনিবেশ করতে সুবিধা হয়। অন্যদের তুলনায় তাদের স্মৃতিশক্তিও বেশ প্রখর। তারা যে কোনও ধরনের নতুন কাজ অনেক সহজেই ধরে ফেলতে পারে।

মস্তিষ্কের সঙ্গে কফির এই নিবিড় সম্পর্ক বুঝতেই এই গবেষনা করা হয়। এ জন্য দু’টি দল তৈরি করা হয়। একদল দিনে বেশ কয়েক কাপ করে কফি খায়। অন্য দল কফি খায় না। সেই সমীক্ষায় গবেষকরা দেখতে পান, কফি নির্ভর দলের সদস্যদের নিজেদের ভাবনাচিন্তার উপরে নিয়ন্ত্রণ অনেক বেশি। কাজের মাঝে অন্য দিকে মন উড়ে যাওয়ার সমস্যা কম হয় তাদের। কফি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার কাজ শুরু হয়ে যায় বলেও লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা।

বিগত দিনেও নানা গবেষণায় প্রকাশিত হয়েছে যে, কফির প্রভাবে ডায়াবিটিসের আশঙ্কাও অনেকটা কমে যায়। এবং সেই সাথে নিয়ন্ত্রণে থাকে অ্যালঝাইমার্স ডিজিজের আশঙ্কাও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023