শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজের (২৮) জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা নাজিরের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের বিস্ফোরক আইনে করা একটি মামলার আসামি ছিলেন সেরাজুল ইসলাম সেরাজ। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এদিকে সেরাজুল ইসলাম সেরাজকে কারাগারে পাঠানোয় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।

 

জামিন আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে জেলা জজকোর্টর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023