শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

অবাক পৃথিবী
বাড়ির দাম ৪০০০ কোটি টাকা!
রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

আমেরিকার সবচেয়ে বিলাসবহুল বাড়িটি খুব শিগগিরই বিক্রির জন্য তোলা হবে বাজারে। নির্মাতা নিল নিয়ামি এর দাম হাঁকতে যাচ্ছেন ৫০ কোটি ডলার বা প্রায় চার হাজার কোটি টাকা। তবে কারো কারো দাবি, এক লাখ বর্গমিটারের এই বাড়িটির প্রতি ক্রেতাকে আকৃষ্ট করতেই অত্যধিক দাম হাঁকছেন নিয়ামি। অবশ্য একসময় হলিউডি সিনেমা প্রযোজনা করা নিয়ামি বলছেন, এই দাম থেকে একচুলও নড়বেন না তিনি। এরই মধ্যে ব্যাংকে থেকে আট কোটি ৩৫ লাখ ডলার লোন করেছেন বাড়িটি তৈরি করতে গিয়ে, সেপ্টেম্বরের মধ্যে ওটা শোধও করতে হবে তাঁকে। বিলাসবহুল এই দালান তৈরির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।

 

এবার বরং এতে কী কী আছে জেনে নেওয়া যাক। এতে আছে একটি নাইট ক্লাব, রূপচর্চার স্যালন, বিশটি বিশাল শোবার কামরা। এর মধ্যে আবার আছে সাড়ে পাঁচ হাজার বর্গফুটের একটা মাস্টার স্যুইটও। শুরুতে একটা বেডরুমের চারপাশের কাচের ট্যাংকে জেলিফিশ রাখার কথা ভাবা হলেও এখন ওই পরিকল্পনা থেকে সরে এসেছেন নিয়ামি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের বেল এয়ারের এক পাহাড়ের ওপর গড়ে তোলা হয়েছে ‘দ্য ওয়ান’ নামের বাড়িটি। এখান থেকে দেখতে পাবেন প্রশান্ত মহাসাগর ও লস অ্যাঞ্জেলেসের নয়নাভিরাম সৌন্দর্য। এখানেই শেষ নয়, ৪৫ আসনের একটি মুভি থিয়েটারও আছে এতে, থাকছে বেশ কয়েকটি সুইমিংপুল ও এলিভেটর। ‘দ্য ওয়ানে’র মাস্টার স্যুইটটির সঙ্গে আছে নিজস্ব সুইমিংপুল, অফিস ও কিচেন। কয়েকটি আলাদা দালান নিয়ে এই বাড়ি। বিশটি শোবার কামরার ১৩টি থাকছে মূল দালানে।

 

এই বাড়িতে যিনি থাকবেন তিনি প্রতিবেশী হিসেবে পাবেন জেনিফার অ্যানিস্টন, ইলেন মাস্কের মতো তারকাকে। বাড়িটি সম্পর্কে এখনই এর বেশি কিছু বলা যাচ্ছে না, কারণ এখনো এতে বাইরের কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে নিয়ামি দ্রুতই ক্রেতাদের জন্য খুলে দিচ্ছেন এর দরজা। শুধু তখনই বোঝা যাবে হাতায় আর কী কী চমক লুকিয়ে রেখেছেন নির্মাতা। এখন পর্যন্ত আমেরিকার সবচেয়ে দামি বাড়িটি বিকিয়েছে ১৩ কোটি ৭০ লাখ ডলারে, নিউ ইয়র্কের হ্যাম্পটনে, ২০১৪ সালে। অর্থাত্ ‘দ্য ওয়ানে’র দাম হাঁকা হচ্ছে ওটার প্রায় চার গুণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023