শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় আরএমওর ওপর হামলা, আটক ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার করোনা বিশেষায়িত মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজলের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ আগস্ট) বিকালে তাকে শহরের নিশিন্দারা উপশহর এলাকার বাড়ি থেকে ডেকে মারধর করা হয়। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় দুটি মোটরসাইকেলসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন—বগুড়া শহরের আলিফ ক্লিনিকের মালিক আবু বক্কর সিদ্দিক বিপ্লব, শহরের বাদুড়তলায় জুবিলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনার রশিদ ও নিউ মার্কেটের ব্যবসায়ী নাজমুস সাকিব। এ সময় আরও তিন জন পালিয়ে যায়।

ডা. শফিক ও তার স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে কয়েক জন ব্যক্তি তার গ্রামের বাড়ি শিবগঞ্জের আটমূলে আসেন। সেখানে তার পৈত্রিক জমিতে নির্মিত দোকানে গিয়ে সেসব নিজেদের দাবি করেন তারা। এ সময় দোকানিরা বিষয়টি ডা. কাজলকে অবহিত করলে তিনি তাদের পরিচয় জানতে চান। তাদের একজন নিজেকে আর্মড পুলিশের ইন্সপেক্টর মনির হিসেবে পরিচয় দেন। মনির কথা বলার জন্য ডা. কাজলের শহরের বাড়ির ঠিকানা চেয়ে নেন। বিকাল ৫টার দিকে তিনটি মোটরসাইকেলে ছয় জন উপশহর এলাকায় ডা. কাজলের বাসার সামনে যান। তাদের একজনের মোটরসাইকেলে পুলিশের স্টিকার লাগানো ছিল। ডা. কাজলকে বাসা থেকে ডেকে বের করেন তারা। এরপর শিবগঞ্জের আটমূলের ওই জমি তাদের বলে দাবি করেন। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

ডা. কাজল মোবাইল ফোন বের করে ছবি ধারণ করলে তারা ক্ষিপ্ত হয়ে ফোন কেড়ে নেন এবং তাকে মারধর করতে থাকেন। স্থানীয়রা টের পেয়ে পুলিশকে অবহিত করেন। পুলিশ এসে দুটি মোটরসাইকেলসহ হামলাকারীদের মধ্যে আবু বক্কর সিদ্দিক বিপ্লব, হারুনার রশিদ ও নাজমুস সাকিবকে আটক করে। এ সময় আর্মড পুলিশের ইন্সপেক্টর পরিচয় দানকারী মনিরসহ তিন জন পালিয়ে যান।

এদিকে বগুড়ার চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ছকির উদ্দিন জানান, মনির নামে তাদের কোনও ইন্সপেক্টর নেই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, জমি কেনা নিয়ে বিরোধে ডা. শফিক আমিন কাজলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে। এছাড়া পালিয়ে যাওয়া অপর তিন জনকেও আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023