শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে পুলিশের অভিযানে ১১ জুয়ারি আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুলিশের অভিযানে ১১ জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় জুয়ার আসর থেকে সরঞ্জামাদিসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের চকরামপুর গ্রামে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- উপজেলার চকরামপুর গ্রামের আলহাজ্ব আলী (৪০), কহুলি গ্রামের ইমরান হোসেন (৩২), ওমর ফারুক (২৮), আলতাব হোসেন (৪০), কামুল্ল্যা গ্রামের রমজান আলী (২৫), আব্দুর রহিম (৪০), মোফাজ্জল হোসেন (৩৫), নুরুজ্জামান (৪২), সিংজানি গ্রামের মিলন হোসেন (২৫), ভদ্রদিঘী গ্রামের আক্কাস আলী (২২) ও কুন্দারহাট গ্রামের সাদেক আলী (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে উপজেলার চকরামপুর গ্রামের আলহাজ¦ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে জুয়াখেলা অবস্থায় ১১ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইসেট জুয়া খেলার তাস ও নগদ ৮ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়। এবিষয়ে নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, জুয়াড়িদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তাদের বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023