শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

খুনের মামলায় ৪ মাস জেল খেটেছেন আজিজার
বগুড়ায় সাত বছর আগে ‌‘খুন’ হওয়া যুবক সাইকেল চালাচ্ছেন!
রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় সাত বছর আগে খুন হওয়া শামীম (২৬) নামে এক যুবককে হঠাৎ দেখা গেছে সাইকেল চালিয়ে ঘোরাফেরা করতে। অথচ তাকে খুনের মামলায় সাড়ে চার মাস জেল খেটেছেন আজিজার রহমান (৩১) নামে এক ব্যক্তি। সাত বছর ধরে আদালতে নিয়মিত হাজিরা দিয়েও আসছেন তিনি।

 

দীর্ঘ ৭ বছর পর সোমবার সকালে হঠাৎ শামীমের দেখা মিলেছে বগুড়ার সদর উপজেলার মানিকচক এলাকায়। তাকে জীবিত দেখা গেছে, এমন খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী তাকে এক নজর দেখার জন্য ভিড় করেছিলেন। বর্তমানে শামীম বগুড়া সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

 

শামীম সদর উপজেলার শাখারিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহিন। আর আজিজার রহমান পার্শ্ববর্তী এলাকা মানিকচকের বাসিন্দা। তার বাবার নাম মৃত ধলু প্রামাণিক। আজিজার পেশায় শহরের বড়গোলা এলাকার একটি মুদির দোকানে কর্মচারী।

 

আজিজার রহমান বলেন, ‘শামীমের কাছ থেকে এক লাখ টাকা পাওনা ছিল আমার। সাত বছর আগে শামীমকে টাকার জন্য চাপ দেই। ওই সময়ই শামীম গ্রাম থেকে উধাও হয়ে যায়। পরে আমার বিরুদ্ধে হত্যা মামলা করেন শামীমের মা ঝর্ণা বেগম।’

 

তিনি আরো বলেন, ‘শামীম হত্যা মামলাাটি আদালতে বিচারাধীন রয়েছে। আমি এ মামলায় সাড়ে চারমাস জেল খেটেছি। এখনো নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছি। সোমবার সকালে মানিকচক এলাকায় শামীমকে বাইসাইকেল চালিয়ে ঘোরফেরা করতে দেখা যায়। পরে আমার ছোটভাই তাকে আটক করে। পরবর্তীতে বিষয়টি ছড়িয়ে পড়লে পুলিশ এসে তাকে (শামীম) থানায় নিয়ে যায়।’

 

বগুড়ার সদর থানার ওসি সেলিম রেজা বলেন, ‘ শামীম বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আর হত্যা মামলাটি আদালতে বিচারাধীন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023