শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় প্রেমিকার বাড়িতে প্রেমিকের রহস্যজনক মৃত্যু, ২ নারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় পরকীয়া করতে গিয়ে প্রেমিকার বাড়িতে আবু জাফর প্রামানিক (৬২) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ সুলতানা (৫০) ও মিনি (৩৫) নামে দুই নারীকে গ্রেফতার করেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে বগুড়া শহরতলীর ধরমপুর এলাকার হাফিজার রহমানের বাড়ি থেকে আবু জাফরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু জাফর ধরমপুর সোনারপাড়ার মৃত ওহেদ আলীর ছেলে।

ধরমপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও নিহত আবু জাফরের ছোট ভাই জাকির হোসেন জানান, তাদের প্রতিবেশী হাফিজার দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আবু জাফর তাকে দেখার জন্য তার বাড়িতে যান। বেলা সাড়ে ১১টার দিকে হাফিজার স্ত্রী সুলতানা বেগম স্থানীয় পৌর কাউন্সিলরকে ফোনে জানান আবু জাফর তাদের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এ খবর পেয়ে আবু জাফরের পরিবারের লোকজন গিয়ে দেখতে পান বাড়িতে তালা দিয়ে হাফিজার ও তার স্ত্রী আত্মগোপন করেছেন। পরে বাড়ির তালা ভেঙ্গে ঘর থেকে আবু জাফরের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জাকির হোসেন দাবি করেন, তার বড় ভাই আবু জাফরকে হত্যা করা হয়েছে। এদিকে, খবর পেয়ে উপ-শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী ঘটনাস্থলে যান এবং ধরমপুর মধ্যপাড়ার স্বাধীনের বাড়িতে আত্মগোপনে থাকা হাফিজারকে দেখতে পান। এসময় জিজ্ঞাসাবাদের জন্য স্বাধীনের স্ত্রী মিনি বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এস আই ফজলে এলাহী জানান, হাফিজারের বাড়িতে আবু জাফর মারা গেলে হাফিজারের স্ত্রী তার অসুস্থ স্বামীকে নিজের ভাই স্বাধীনের বাড়িতে রেখে পালিয়ে যায়। হাফিজার রহমান অসুস্থ থাকায় তাকে থানায় নেওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য স্বাধীনের স্ত্রী মিনি বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, হাফিজারের স্ত্রী সুলতানা বেগম থানায় এসে জানায় তার অসুস্থ স্বামীকে দেখতে এসে আবু জাফর মারা গেছেন। তার কথাবার্তা সন্দেহজনক হলে তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সুলতানা বেগম পুলিশকে জানায়, আবু জাফরের সাথে তার পরকীয়া সম্পর্ক ছিলো। অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার অজুহাতে আবু জাফর মাঝে মধ্যেই তার বাড়িতে দীর্ঘ সময় কাটাতো। সোমবার সকালে আবু জাফর তার বাড়িতে গিয়ে পাশের ঘরে থাকা অবস্থায় অসুস্থ বোধ করে মারা যান। পরে ভয়ে তারা বাড়িতে তালা দিয়ে আত্মগোপন করেন। মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023