শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দুপচাঁচিয়ায় সিসি ক্যামেরা স্থাপনে বিট পুলিশিংয়ের উঠান বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ

বিট পুলিশিং দুপচাঁচিয়া থানার উঠান বৈঠকের আওতায় অপরাধ দমনে ও সকলের নিরাপত্তা নিশ্চিতে দুপচাঁচিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম আলমের সহযোগিতায় গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে ৩নং ওয়ার্ডবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে মেইল বাসস্ট্যান্ড একটি চাতালে থানার অফিসার ইনচার্জ হাসান আলীর সভাপতিত্বে ও এসআই রাশেদুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহসভাপতি বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, আ‘লীগ নেত্রী শামীমা আক্তার মুক্তা, পৌরসভার প্যানেল মেয়র শ্রমিক নেতা মহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মহসীন আলী, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, কমিউনিট পুলিশিং ফোরাম শ্রমিক শাখার সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন সহ ৩নং ওয়ার্ডের ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023