শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

ধুনটে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সভাপতি রিপন আহমেদ (৩৫) ইয়াবা ট্যাবলেটসহ আবারো গ্রেফতার হয়েছেন। রোববার ধুনট থানা পুলিশ উপজেলার মাধবডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।

 

তিনি মাধবডাঙ্গা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ধুনট থানায় তিনটি মাদক মামলা এবং একটি মারামারির মামলা রয়েছে।

 

ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু বলেন, রিপনকে কয়েক বছর আগেই যুবলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি যুবলীগের কেউ না।

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বলেন, রিপন আহমেদকে এর আগেও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে তিনি বেরিয়ে এসে আবারো মাদক কারবার শুরু করেন। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপনকে আবারো গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এ পর্যন্ত তিনটি মাদক মামলা এবং একটি মারামারির মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023