গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীর নেপালতলী ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক একেএম লতিফুল বারী মিন্টু করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন তার রোগ মুক্তি কমানা করে শুক্রবার ৬ আগষ্ট প্রার্থনা ও মহাশ্মশানের বেদখলের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সভা চকরাধিকা মহাশ্মশানে অনুষ্ঠিত হয়। এলাকায় কয়েকটি গ্রামের সনাতন ধর্মীও নারী পুরুষরা ধর্মীয় র্কিতনের মাধ্যমে সৃষ্ঠির্কতার নিকট চেয়াম্যান মিন্টুর সুস্থ্যতা কামনা করেন। প্রার্থনা সভা শেষে এক প্রতিবাদ সভায় সভাপতি নারায়ন চন্দ্র রায় বলেন প্রায় দু’শত বছর আগে থেকে আমাদের পুর্ব পুরুষরা এই মহা শ্মশানে মৃত ব্যাক্তির সমাহিত করে আসছে। একটি কুচক্রিমহল শ্মশান দখলের অপচেষ্ঠায় লিপ্ত রয়েছেন। মহা-শ্মশান রক্ষার্থে আমাদের সভায়কে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নেপালতলী চকরাধিকা মহ-শ্মশানের সভাপতি নারায়ন চন্দ্র রায় সাধারন সম্পাদক অমল রায়, সদস্য ডাঃ প্রতাপ সরকার,সবোধ সরকার, ফনিন্দ্র নাথ, নিশি কান্ত সরকার, অর্জন প্রাং, শ্যামল দাস, সুপদ রায়,মনিন্দ্র নাথ রায়, নরেন্দ্র নাথ রায়, শৈলেন রায়, নির্মল রায়, নিপেন রায়, বিকাশ চন্দ্র স্বর্নকার,সভাপতি বাংলাদেশ মাইনরিটি ওয়াচ বগুড়া জেলা শাখা, সদস্য রতন রায়, প্রমূখ।