শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনায় একদিনে ১৬ মৃত্যু, আক্রান্ত ১৩৭

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় রবিবার (১ আগস্ট) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৬ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় সাত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়। বগুড়ার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে জেলায় মোট ৫৭২ জনের করোনায় মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেন। করোনায় মারা যাওয়াদের মধ্যে চার জন সদর, সারিয়াকান্দি এবং সোনাতলার বাসিন্দা।

বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৭ জনের করোনা শনাক্ত হয়।

বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনায় ৫১ জন, জিন এক্সপার্ট মেশিনে ১২ জনের নমুনার বিপরীতে পাঁচ, অ্যান্টিজেন পরীক্ষায় ২৫২ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জন এবং টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ৩১ জনের নমুনার বিপরীতে ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সদরের ৮৮ জন, শেরপুরের ১২, কাহালুর ১০, ধুনট ও শাজাহানপুরের ছয়জন করে, নন্দীগ্রামের পাঁচ, আদমদীঘির চার, সারিয়াকান্দি ও শিবগঞ্জে দুই জন করে এবং দুপচাঁচিয়া ও গাবতলীর একজন করে রোগী শনাক্ত হন।

একই সময় সুস্থ হয়েছেন ২২৩ জন। করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৭৪ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগী ১৮ হাজার ৯৯৪ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৬১ জন। মারা গেছেন ৫৭২ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন এক হাজার ৫৬১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023