শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

এক মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দুই হাজার ছাড়ালো

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে চলতি জুলাই মাসেই। এখন পর্যন্ত ২ হাজার ৯০ জন ডেঙ্গু রোগী শুধু জুলাই মাসেই শনাক্ত হয়েছেন। এদের ৯৮ শতাংশই ঢাকায়। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭০ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৬৪ জনই ঢাকার, আর বাইরের ৬ জন।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৭০৯ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ৬৭৯ জন, আর বাকি ৩০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত ২ হাজার ৪৬২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ৭৪৯ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023