শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় গত একদিনে করোনায় মৃত্যু ৮ , আক্রান্ত ১১২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গে ৫ জনসহ মোটা ৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১১২ জন ও সুস্থ হয়েছেন ১৩৮ জন। আক্রান্তের হার ২২ দশমিক ৩১ শতাংশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

 

তিনি জানান, গত একদিনে ৫০২ নমুনায় নতুন করে আরো ১১২ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৬৭ জন, জিন এক্সপার্ট মেশিনে ৯ নমুনায় একজন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৮৬ নমুনায় ৩৩ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ নমুনায় ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

 

তাদের মধ্যে সদরের ৭৩, শেরপুর ৯, শিবগঞ্জ ৬, গাবতলী ৬, দুপচাঁচিয়ায় ৫, সারিয়াকান্দি ৪, ধুনটে ৩, সোনাতলায় ২, শাজাহানপুরে ২, আদমদীঘি ও কাহালুতে একজন করে।

 

ডা. তুহিন বলেন, এ ছাড়া গত একদিনে জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৩৮ জন। এ পর্যন্ত বগুড়া জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৪৯ জন এবং ৫৪২ জন মারা গেছে। এ ছাড়া জেলায় ১ হাজার ৮১৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023