শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনা-উপসর্গে মৃত্যু ১২ জন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গে সাত মারা গেছেন।

 

রোববার (২৫ জুলাই) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘করোনায় মৃতরা হলেন- বগুড়া সদরের জিয়াউল আলম (৪০), আজিজুল হক (৬৮), হাসিনা (৬২), আলী আজম (৬০) ও শাজাহানপুরের রফিকুল ইসলাম (৫০)।’

 

ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৯৫ জন, জিন এক্সপার্ট মেশিনে ৯ নমুনায় চারজন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৮৮ নমুনায় ৪২ জন, ঢাকায় পাঠানো ৩৩৭ নমুনায় ৯২ জনের ও টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪ নমুনায় ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।’

 

সিভিল সার্জন বলেন ‘শনাক্তদের মধ্যে সদরে ১৪৫ জন, সারিয়াকান্দিতে ২৯ জন, শেরপুরে ১৪ জন, শাজাহানপুরে ১২ জন, দুপচাঁচিয়ায় ৯ জন, সোনাতলায় আটজন, গাবতলীতে ছয়জন, ধুনটে ছয়জন, কাহালুকে চারজন, শিবগঞ্জ, আদমদীঘি ও নন্দীগ্রামে তিনজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।’

 

জেলায় এখন পর্যন্ত ১৮ হাজার ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৬১৭ জন। মৃত্যু ৫৩৮ জন। এখনও চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৯৩৯ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023