শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সার্জেন্ট নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী আমজাদ হোসেন (৪০) নামে সেনা সার্জেন্ট নিহত হয়েছেন।

 

শুক্রবার রাতে শহরের লতিফপুর এলাকায় র‌্যাব-১২ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল পর্যন্ত মোটরসাইকেল চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।

 

সেনা সার্জেন্ট আমজাদ হোসেন বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সে কর্মরত ছিলেন। তিনি ফুলদীঘি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমজাদ হোসেন খাবার কেনার জন্য রাতে বাইসাইকেলে শহরের দিকে আসছিলেন। রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১২ বগুড়া কোম্পানির কার্যালয় ও পুলিশ লাইন্সের সামনে লতিফপুর এলাকায় পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লে মাথায় আঘাত পান।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

 

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে নিহত সেনা সার্জেন্টের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

 

দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023