শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় গত একদিনে  করোনায় ১৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে আরো ১৩ জনসহ মোট ১৮ জন মারা গেছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

 

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

 

তিনি বলেন, গত একদিনে জেলায় আরো ৩২৮টি নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১৩৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। এ ছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬ নমুনায় ২০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এতে আক্রান্তের হার ৪৭ দশমিক ৫৬ শতাংশ। তাদের মধ্যে সদরের ১৪৮ জন, ধুনটের ২ জন, সারিয়াকান্দি, শিবগঞ্জ, নন্দীগ্রাম, শেরপুর, গাবতলী ও শাজাহানপুরে একজন করে। একই সময়ে সুস্থ হয়েছেন আরো ১৪৭ জন।

 

ডা. তুহিন জানান, নতুন আক্রান্ত ১৫৬ জনসহ জেলায় মোট ১৬ হাজার ৮৮২ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১৫ জন। জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জন এবং বর্তমানে করোনায় আক্রান্ত ২ হাজার ৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023