শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

নন্দীগ্রামে লকডাউনেও পশুর হাট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউন চলছে। লকডাউনে গণপরিবহন চলাচল ও জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। এসব কঠোর বিধিনিষেধ সত্ত্বেও বগুড়ার নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা হাটে গরু-ছাগলের হাট বসেছে।

শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, হাটে ক্রেতা-বিক্রেতাদের জটলা চোখে পড়ার মতো। হাটের পাশেই বসেছে চায়ের দোকান। সেখানে বসে অনেকে চা ও ধূমপান করছেন। হাটে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি ক্রেতা-বিক্রেতাদের। তবে অনেকেরে মুখে মাস্ক না থাকলে মাস্ক ছিল থুতনির নিচে, কারও কোমরে আবার কারও পকেটে। হাটে ঢোকার প্রবেশপথগুলোয় পা ফেলার জায়গা নেই। ফলে এই উপজেলায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সচেতন নাগরিক।

শেরপুর থেকে গরু কিনতে আসা রেজাউল করিম বলেন, সামনে ঈদ তাই তিনি পার্শবর্তী উপজেলা থেকে এসেছেন গরু নিতে। লকডাউনের মধ্যেও কেন এসেছেন- এমন প্রশ্ন করলে তিনি বলেন হাট বসেছে তাই এসেছি। কিসের বিধিনিষেধ। প্রশাসন অনুমতি না দিলে এতো বড় হাট বসে নাকি ?

ইজারাদার জেলা জাসদের সভাপতি ও বগুড়া-৪ আসনের সাবেক এমপি একেএম রেজাউল করিম তানসেন বলেন, কোন হাটে স্বাস্থ্যবিধি আছে। হাটে স্বাস্থ্যবিধি মানতে মাস্ক বিতরণ করা হয়েছে। সচেতনা করতে মাইকিং করা হয়েছে। তারপরেও স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট করার চেষ্টা করা হচ্ছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত বলেন, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসানোর নির্দেশনা দেয়া হয়েছে। পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। পশুরহাট বন্ধের বিষয়ে কোনও নির্দেশনা নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023