শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষে নিহত ৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহতে হয়েছেন। শনিবার সকালে উপজেলার হাতিয়া এলাকায় বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

এই ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুল ইসলাম জানান, ক্যানসার আক্রান্ত রোগী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। উপজেলার হাতিয়া এলাকায় ঢাকাগামী মাছ বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় আরো সাতজন।

 

তিনি আরো বলেন, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023