শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনায় ৫জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনার মৃত্যুর থামছেই না। প্রতিদিন মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘন্টায় করোনায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৫জন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন।

মারা যাওয়ার তালিকায় নতুন যুক্ত হওয়া ৫জন হলেন- বগুড়ার সদরের আব্দুল জলিল(৭০), রমজান আলী(৫৫) ও আকরামুল হক(৬২), শাজাহানপুর উপজেলার মোঃ মান্নান(৬০) এবং ধুনটের ইদ্রিস আলী(৫৩)।

এছাড়া জেলায় গত ২৪ ঘন্টায় ৩৫২ নমুনার ফলাফলে নতুন করে ১৩৪জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৮ দশমিক ০৬শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৮৩জন। নতুন আক্রান্ত ১৩৪জনের মধ্যে সদরের ৯৩জন, শাজাহানপুরে ১০জন, ধুনটে ৬জন, দুপচাঁচিয়ায় ৫জন, শেরপুরে ৫জন, শিবগঞ্জে ৪জন, আদমদীঘিতে ৪জন, গাবতলীতে ২জন, কাহালুতে ২জন এবং সারিয়াকান্দি, সোনাতলা ও নন্দীগ্রাম একজন করে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ৩৩৬নমুনায় ১২৭জন করোনায় শনাক্ত হয়েছিলেন।

ডা. তুহিন জানান, ৩০জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩৩টি নমুনায় ৮২জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৫ নমুনায় ১০জনের, এন্টিজেন পরীক্ষায় ৭৯নমুনায় ৩০জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ নমুনায় ১২জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৯৭৩জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৬৯৫জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৫জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৯৯জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৮৭৯জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023