শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

নতুন বিপদের নাম সোয়াইন ফ্লু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে তাইওয়ানে মাত্র এক সপ্তাহে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এক সপ্তাহে ১৩ জনের মৃত্যু হয়েছে। যার জেরে বিভিন্ন মহলে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। এই ঘটনা ২০০৯ সালের ভয়ঙ্কর স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।

​

২০০৯ সালের এপ্রিলে মেক্সিকোতে প্রথম সোয়াইন ফ্লুতে আক্রমণের ঘটনা ঘটেছিল। সেখান থেকে এই ভাইরাস ৭৪টি দেশে ছড়িয়ে পড়েছিল। সে বছর জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে ৩০ হাজার জনের রক্তে H1N1-এর ভাইরাস পাওয়া গিয়েছিল।

 

প্রাণ হারিয়েছিলেন ২ লাখ মানুষ

মার্কিন সংস্থা সেন্টার ফর ডিজিস কনট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া পরিসংখ্যান অনুসারে, ২০০৯ সালে বিশ্বজুড়ে সোয়াইন ফ্লু অন্তত ২ লাখ মানুষের প্রাণ কেড়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

 

২০২০ সালে তাইওয়ানে মাত্র এক সপ্তাহে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এক সপ্তাহে ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরো অনেকে। তবে ভারতে এখনও পর্যন্ত সোয়াইন ফ্লুর কোনো ঘটনা সামনে আসেনি।

 

সোয়াইন ফ্লুর উপসর্গ

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার লক্ষণগুলি খুব সাধারণ। এতে আক্রান্ত ব্যক্তির কাশি, হঠাৎ জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, পেশির খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়৷ তবে মারাত্মক আকার ধারণ করলে নিউমোনিয়া, একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়া, এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে৷

 

প্রতিরোধের উপায়

সোয়াইন ফ্লু-র উপসর্গ দেখা দিলে কী করা উচিত? রইল কিছু টিপস:

* বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন

* খাবার আগে ভালোকরে হাত ধুয়ে নিন

* হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে নিন

* অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন

* আক্রান্তদের সংস্পর্শ এড়িয়ে চলুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023