শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার গাবতলীতে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

গাবতলী(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পিকাপ চালকসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। জানাগেছে আজ মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের সুখানপুকুর রেলষ্ট্রেশন এলাকায় একটি পাট গুদাম ঘর থেকে এ সকল মদ উদ্ধার করা হয়। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে থানার এসআই আলহাজ, আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর আলম, এএসআই কাজেম উদ্দীনসহ সকল পুলিশ ফোর্সগন অভিযান পরিচালনা করে। এসময় অন্যত্র পাচারের সময় ঢাকা-মেট্রো-ন-১৭-৬৬৫১ নং একটি পিকাপ ভ্যানগাড়ীতে সাদা বস্তার মধ্য বিদেশী মদ পাসপোর্ট, রেড লেভেল, ভ্যাট ৬৯, বেলজিয়াম বাংলাসহ বিভিন্ন প্রকার ৩০ কার্টুন বিদেশী মদ উদ্ধার করা হয়। এঘটনায় পিকাপ ড্রাইভার গাবতলী পৌরসভার উঞ্চরখী মধ্যপাড়া গ্রামের আঃ নুরের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও তার শ্যালক নেপালতলী উইনয়নের চকডঙর গ্রামের মৃত বাবুল’র ছেলে সোহেল (২০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জানায়, সাবগ্রাম এলাকায় একটি গ্যারেজে পিকাপ মেরামত করার সময় একব্যাক্তি সুখানপুকুর এলাকা হতে বগুড়া জলেশ্বরীতলায় বিভিন্ন প্রকার ফার্নিচার নিয়ে যাওয়ার জন্য ১৩শত টাকায় ভাড়া করে। সুখানপুকুর এলাকায় উল্লেখিত পাটের গুদামের ভেতর থেকে ফার্নিচারের পরিবর্তে উক্ত মদ গাড়িতে তুললে তাদের সন্দেহ হলে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশকে সংবাদ দেয়। গাবতলী মডেল থানার ওসির নেতৃত্বে সন্ধ্যায় অভিযান চালিয়ে উক্ত মদ উদ্ধার করে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে থানাসুত্রে জানাগেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023