শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা গুনল আ’লীগ নেতা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় এক আওয়ামী লীগ নেতার হোটেল কারখানায় দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ জুন) দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

জানা গেছে, বাইরে ফিটফাট, ক্রেতাদের বসার স্থানও পরিচ্ছন্ন। তবে অন্দরমহলের চেহারা ভিন্ন। রান্নাঘরে কটু গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেঝেতে ময়লা-আবর্জনা। দুপুর ২টার দিকে পৌর শহরের বিসমিল্লাহ হোটেল কারখানায় গিয়ে এমন চিত্র দেখতে পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম। এসময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় বিসমিল্লাহ হোটেল কারখানায় মালিক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আফজাল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023