শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

চার বিভাগে ভারি বৃষ্টি, ভূমিধসের শঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বেশ কিছুদিন ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে থেমে থেমে বর্ষণ চলছে। এর মধ্যেই দেশের চারটি বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

অধিদপ্তরটি বলছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

 

আজ শনিবার বিকেল ৪টার মধ্যে এই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরটি।

 

আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘দেশের সর্বত্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে ভারি বর্ষণ হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের শঙ্কা রয়েছে।’

 

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

 

এর আগে শুক্রবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে (১২৫ মিলিমিটার)। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৮, সন্দ্বীপে ১০৬, ফরিদপুরে ৬৩, চট্টগ্রামে ৯২, চাঁদপুর ও মাইজদীকোর্টে ৭৪, টেকনাফে ৮১, সিলেটে ২১, রাজশাহীতে ৮, রংপুরে ৪, খুলনায় ৪৭ ও বরিশালে ৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023