শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২, দীর্ঘ যানজট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বঙ্গবন্ধু সেতুর ওপর বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাক্টরে আগুন ধরে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের সাত যাত্রী আহত হয়েছেন।

 

শনিবার দিনগত রাত ৩টার দিকে সেতুর ১৯ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে সেতুর দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

 

নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।

 

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম (টিসিআর) সূত্র জানায়, রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর উত্তরবঙ্গগামী লেনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস একটি ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেয়।

 

এতে ট্রাক্টরটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এ সময় ট্রাক্টরে থাকা দুজন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। বাসের সাত যাত্রী আহত হন।

 

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আগুনে পুড়ে যাওয়া দুজনের লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই আরিফুল রহমান জানান, দুর্ঘটনায় কবলিত দুটি পরিবহন সরানোর পর সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে সেতুর ওপর গাড়িতে আগুন লাগায় সেতুর দুপাশের মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুপশ্চিম টোলপ্লাজা হতে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কে একলেনে যানজট রয়েছে।

 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, রাতে বঙ্গবন্ধু সেতুর ওপর আগুন লাগার ঘটনার পর থেকেই মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। সকালের পর কিছুটা গাড়ির চাপ কমেছে। তবে ঢাকাগামী লেনে পরিবহনের চাপ বেশি রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023