শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামের রণবাঘা হাট ইজারা বাতিলের দাবিতে আ’লীগের বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী রণবাঘা হাট-বাজার সরকারি দরের চেয়ে ৩২ লক্ষাধিক টাকা কম দরে ইজারা দেওয়ায় নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। এর প্রতিবাদে ও ইজারা বাতিলের দাবিতে বৃহস্পতিবার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

অভিযোগ প্রসঙ্গে হাট-বাজার ইজারা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত জানান, খাস আদায় কম হওয়ায় এবং একজন দরদাতা সর্বোচ্চ মূল্যে ইজারা নিয়েছেন। জেলা প্রশাসক নীতিমালা অনুসারে অনুমোদন দিয়েছেন।
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের রণবাঘা হাটটি উত্তরবঙ্গের বৃহত্তম হাট। প্রতি বছর এ হাট থেকে কোটি টাকার ওপরে রাজস্ব আদায় হয়ে থাকে। গত ৩ ফেব্রæয়ারি বাংলা ১৪২৮ সনের ইজারার জন্য পত্রিকায় দরপত্র আহবান করা হয়। সরকারি মূল্য নির্ধারণ করা হয় এক কোটি ১৫ লাখ ৬৯ হাজার ২৬৫ টাকা। সিডিউল বিক্রির শেষ তারিখ ছিল গত ২৮ এপ্রিল। পঞ্চম ধাপে দরপত্র গ্রহণের শেষ দিন গত ২৯ এপ্রিল মেসার্স রাহী এন্টারপ্রাইজ ৮৩ লাখ ৪০ হাজার টাকার দরপত্র দাখিল করে। যা সরকারি মূল্যের চেয়ে ৩২ লাখ ২৯ হাজার ২৬৫ টাকা কম। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। গত ১৪২৭ সনে রণবাঘা হাট ইজারা দেয়া হয় এক কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকায়।
এদিকে রণবাঘা হাট-বাজার কমমূল্যে ইজারা দেয়ার প্রতিবাদে ও ইজারা বাতিলের দাবিতে বৃহস্পতিবার নন্দীগ্রাম ক্ষমতাসীন দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, আওয়ামী লীগ নেতা মুকুল হোসেন, সরফুল হক উজ্জল, আনন্দ কুমার, আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সাঈদ রায়হান মানিক, যুবলীগ নেতা মোফাজ্জল বারী, ফজলুর রহমান, আব্দুল মান্নান, সুজন প্রামানিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, সৈনিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক ফজলুর রহমান, তাতী লীগের সভাপতি আবু নোমান, ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, সাধারন সম্পাদক শুভ আহমেদ প্রমুখ।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ বলেন, হাট-বাজার ইজারা দিতে পরিষদের নীতিমালার প্রয়োজন। সে নীতিমালা অনুযায়ী উপজেলা পরিষদের রেজুলেশন করা হয়নি। আর তাকে না জানিয়ে ও স্বাক্ষর না নিয়ে রণবাঘা হাট ইজারা দেয়া হয়েছে। ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত বলেন, তিনি উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে হাট কমিটির সদস্য ছিলেন। তবে হাট ইজারা দেওয়ার বিষয়ে তাকে কিছু জানানো হয়নি।

নন্দীগ্রাম উপজেলা হাট-বাজার কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত জানান, পঞ্চম পর্যায়ে দরপত্র আহবান করায় মাত্র একজন অংশ নিয়েছিলেন। সরকারী মূল্যের চেয়ে কম হলেও সর্বোচ্চ দরদাতা হিসেবে নীতিমালা অনুসারে জেলা প্রশাসক তাকে ইজারা দিয়েছেন। আর ইজারা গ্রহিতা যে দর দিয়েছেন তা ৩৬৫ দিন খাস আদায়ের চেয়েও বেশি। তবে দরটি ভ্যাটসহ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তাই হাট ইজারা প্রদানে কোন অনিয়ম হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023