শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

ফেরিতে ঢাকামুখী যাত্রীর চাপ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৭ মে, ২০২১

স্টাফ রিপোর্টা্র, ঢাকা

ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের মানুষ। এতে পদ্মার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ। এতে ফেরার পথেও দুর্ভোগের শিকার দক্ষিণবঙ্গের কর্মজীবী সাধারণ মানুষ। এদিকে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

 

সোমবার সকাল থেকে বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসা প্রতিটি ফেরিতে যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে।

 

মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ফেরিতে চড়ে শিমুলিয়া ঘাটে আসছে হাজার হাজার মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে এসে বিড়ম্বনার শিকার হচ্ছে যাত্রীরা। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে ভেঙে ভেঙে। এতে চরম ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও।

 

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন জানান, বাংলাবাজার ঘাট থেকে ফেরিগুলো যাত্রী ও পরিবহন নিয়ে নিয়মিত আসছে। ফেরিতে অনেক যাত্রী আসায় বোঝা যায় ওপারে যাত্রীর চাপ আছে। শিমুলিয়ায় এসে যাত্রীরা গাড়িতে চড়ে গন্তব্যে চলে যাচ্ছে। তাই শিমুলিয়া ঘাটে যাত্রী চাপ বোঝা যায় না। বলা যায় দক্ষিণবঙ্গমুখী যাত্রীর চাপ কমছে।

 

তিনি আরো বলেন, শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় কোন গাড়ি নেই। সব গাড়ি রানিং রয়েছে। ঘাটে গাড়ি আসছে, ফেরিতে করে চলে যাচ্ছে। এ মুহূর্তে ঘাটে ১৭টি ফেরি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023