শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে ১০ হাজার পরিবার পেল ঈদ সামগ্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে ১০ হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নন্দীগ্রাম পৌরসভা, ফ্রেন্ডস বøাড ডনার ক্লাব, নন্দীগ্রাম বøাড ডোনার ক্লাব ও ব্যক্তিগত অর্থায়নে সোমবার বেলা ১১টা থেকে বিভিন্ন স্থানে পৃথকভাবে এ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শামছুর রহমান ব্যক্তিগত অর্থায়নে কুন্দারহাট, বীজরুল ও হাটকড়ই সহ প্রত্যেক গ্রামে প্রায় সাড়ে ৮ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এছাড়া নন্দীগ্রাম পৌরসভার ৯শ’ পরিবারের মাঝে প্রায় ৪ লাখ টাকার খাদ্য সামগ্রী (চাল, ডাল, চিনি, লাচ্ছা, সেমাই) বিতরণ করেন মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান। পৌর শহরের কলেজপাড়ায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হযরত আলীর ব্যক্তিগত অর্থায়নে ৪ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এদিকে ফ্রেন্ডস বøাড ডনার ক্লাবের অর্থায়নে উপজেলার বীরপলি বাজারে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে সংস্থার উপদেষ্টা আলহাজ¦ মইনুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে এমএইচ ডিগ্রি কলেজ হলরুমে নন্দীগ্রাম বøাড ডোনার ক্লাবের অর্থায়নে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে আ’লীগ নেতা তীর্থ সলিল রুদ্র, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, বনিক সমিতির সহ-সভাপতি ফজলুল হক কাশেম, প্রভাষক রাব্বি হাসান, দুবাই এন্টারপ্রাইজের রেজাউল করিম, অত্র ক্লাবের সাধারন সম্পাদক ও বাংলার মুখ উপজেলা শাখার সদস্য সচিব রাব্বি হাসান, শুভ আহম্মেদ, রাইসুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023